ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

নাহার চেস একাডেমির বৈশাখী দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

NJ
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ক্ষুদে দাবাড়ুদের নিয়ে নাহার চেস একাডেমি আয়োজিত বৈশাখী দাবা প্রতিযোগিতা-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় হেরিটেজ স্কুলের চতুর্থ শ্রেণির ইয়ামিন ফিয়াজ সমৃদ্ধ চ্যাম্পিয়ন হয়েছে। সমৃদ্ধ ছয় খেলায় সাড়ে চার পয়েন্ট অর্জন করে এ কৃতিত্ব দেখিয়েছে। অপরদিকে রানার আপ হয়েছে একই স্কুলের চতুর্থ শ্রেণির রুদ্রনীল সাহা। তার সংগ্রহ তিন পয়েন্ট। ছয় রাউন্ড রবীনলীগ পদ্ধতির খেলায় চতুর্থ রাউন্ডে সমৃদ্ধকে পরাজিত করেও শিরোপার স্বাদ পেল না রুদ্রনীল।

অপেক্ষাকৃত ভালো লড়াই করেও আধ পয়েন্টে পিছিয়ে থেকে তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শৌণক সাহা। সে সংগ্রহ করেছে আড়াই পয়েন্ট। এছাড়া চতুর্থ হয়েছে একই স্কুলের দ্বিতীয় শ্রেণির শরণ্যা সাহা। শরণ্যার সংগৃহীত পয়েন্ট দুই।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়– ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।