ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. ক্যাম্পাস
  11. ক্রিকেট
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. চট্টগ্রাম
  15. চাকরি
 

আজকের সর্বশেষ সবখবর

টিপুকে ’চাঁদাবাজ’ লিখে ফেসবুকে স্ট্যাটাস, আল আমিন প্রধানকে শোকজ

NJ
এপ্রিল ১৬, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলে স্ট্যাটাস দেওয়ায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধানকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে শোকজ করা হয়।

চিঠিতে বলা হয়, দলের একটি ইউনিটের দায়িত্বে থেকে আল আমিন প্রধান গত কয়েক দিন ধরে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে কাল্পনিক, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে দল ও নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, যা সংগঠনবিরোধী কার্যক্রম।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে উপস্থাপন করার নিয়ম রয়েছে। ব্যক্তিস্বার্থে বা অন্যের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।

এ বিষয়ে কেন এবং কী কারণে তিনি এমন কর্মকাণ্ডে জড়িয়েছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এর আগে গত ১০ এপ্রিল রাতে আল আমিন প্রধান ফেসবুকে দেওয়া এক পোস্টে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঁদাবাজি ও নেতাকর্মীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তোলেন।

ওই পোস্টে তিনি দাবি করেন, টিপুর নেতৃত্বে একটি চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে, যারা চাঁদা না দিলে মামলা দেওয়ার হুমকি দেয়। নিতাইগঞ্জের এক ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, থানায় গিয়ে পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং ভুক্তভোগীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আবু আল ইউসুফ খান টিপুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।