সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে চুরির মামলার ১ জন, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ৬ জন রয়েছেন। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিরব (২০), মো. ফয়সাল (২৫), মো. বাবু (২৮), আশরাফুল ইসলাম, ইমন হোসেন, মো. আলামিন (২০), আরিয়ান (২৬), গনি কাওসার (৩৮) ও আজিজুল ইসলাম (২৩)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ মে ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় থানা পুলিশের একাধিক টিম।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: তপু সারোয়ার, ভারপ্রাপ্ত সম্পাদক: এ্যানি চন্দ্র, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নয়ন সুপার মার্কেট, বিবি রোড, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৬৮৭৩২১৫৭৯ gmail: narayanganjjournal@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬