ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে যৌথভাবে অংশ নেয় র্যাব-১১ ও জেলা প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) ফতুল্লা থানাধীন ফাজিলপুর কয়লার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বৈধ অনুমোদন ছাড়াই ডিজেল বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ অনিয়মের সত্যতা পাওয়া যায়।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রশিদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: তপু সারোয়ার, ভারপ্রাপ্ত সম্পাদক: এ্যানি চন্দ্র, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: নয়ন সুপার মার্কেট, বিবি রোড, নারায়ণগঞ্জ। মোবাইল: ০১৬৮৭৩২১৫৭৯ gmail: narayanganjjournal@gmail.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬